আজ (শুক্রবার, ৩০ অক্টোবর ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে লেখক বাসুদেব পোদ্দারের লেখা একটি গ্রন্থের প্রকাশনা উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, বাংলাদেশকে পুনর্নির্মাণের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি গোষ্ঠী দীর্ঘ ১৮ বছর ধরে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা চালিয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সবার ওপরে উল্লেখ করে তিনি বলেন, ইতিহাসের দায় মেটাতে সরকার সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির কাজ অব্যাহত রেখেছে।
রাষ্ট্রকে যারা নিজেদের স্বার্থে ব্যবহার করে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে লেখকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান আহমেদ আযম খান। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার কঠিন চ্যালেঞ্জে দেশ ও সমাজের সব শ্রেণির মানুষকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।





