শেষ ষোলোর লড়াইয়ে বেলজিয়াম মুখোমুখি সেনেগাল

বেলজিয়াম ও সেনেগাল
বেলজিয়াম ও সেনেগাল | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপের রাউন্ড অব থার্টি টু তে এবার মুখোমুখি বেলজিয়াম ও সেনেগাল। সিয়াটলের লুমেন ফিল্ডে দুই দলের লড়াই শুরু হবে আগামীকাল (বৃহস্পতিবার, ২ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায়।

গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউটে এসেছে বেলজিয়াম। শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দারুণ ছন্দে আছে রুডি গার্সিয়ার দল। কেভিন ডি ব্রুইন, জেরেমি ডোকু ও লিয়ান্দ্রো ট্রোসার্ডদের ওপরই থাকবে আক্রমণের মূল ভরসা।

অন্যদিকে, ইরাককে ৫-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী সেনেগালও। সাদিও মানে, ইসমাইলা সার ও পাপে গুয়েরা বেলজিয়ামের রক্ষণে কঠিন পরীক্ষাই নেবেন। দুই দলের ইতিহাসে এটিই প্রথম মুখোমুখি লড়াই।

পরিসংখ্যান বেলজিয়ামকে কিছুটা এগিয়ে রাখলেও, নকআউটের এ ম্যাচে সেনেগালের চমক দেখানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

জেআর