আজ থেকে শুরু বিশ্বকাপের নকআউটের লড়াই

এবারের ফিফা বিশ্বকাপ প্রথমবারের মতো তিনটি ভেন্যুতে আয়োজিত হতে চলেছে
এবারের ফিফা বিশ্বকাপ প্রথমবারের মতো তিনটি ভেন্যুতে আয়োজিত হতে চলেছে | ছবি: সংগৃহীত
1

শেষ মুহূর্ত পর্যন্ত উত্তাপ ছড়ালো ২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বের লড়াই। টানা ১৭ দিনের লড়াই শেষে ৪৮ দল থেকে বিশ্বকাপ নেমে এসেছে সেরা ৩২-এ। আজ (রোববার, ২৮ জুন) দিবাগত রাত থেকেই শুরু হবে নকআউটের লড়াই। যেখানে শুরুতেই মুখোমুখি হবে একাধিক হেভিওয়েট। বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি-টুর।

অন্তত তিনটি সুযোগ ছিলো ইরানের। ঘানার এবং উজবেকিস্তানের হারের পর পারসিয়ানদের প্রার্থনা ছিল অস্ট্রিয়া-আলজেরিয়া ম্যাচের ফলাফল যেন ড্র না হয়। কিন্তু যোগ করা সময়ের ১ মিনিট বাকি থাকতে ৩-২ গোলে পিছিয়ে পড়া অস্ট্রিয়াকে সমতায় ফেরান কালাচদিজ। আর তাতেই স্বপ্নভঙ্গ হয় ইরানের। অস্ট্রিয়া এবং আলজেরিয়া দুই দলই নিশ্চিত করে নকআউট।

গ্রুপপর্বের শেষদিনের এমন উত্তাপ ঠাসা সূচিতে বিশ্বকাপ থেকে যাত্রা শেষ হয়েছে স্কটল্যান্ড এবং দক্ষিণ কোরিয়ার। একইসঙ্গে সেনেগাল এবং ডিআর কঙ্গো জানান দিয়েছে আফ্রিকার প্রতিনিধি হয়ে তারা যাচ্ছে নকআউটে।

আরও পড়ুন

বিশ্বকাপের নকআউটে শুরুর দিনেই মাঠে নামছে ব্রাজিল। তাদের প্রতিপক্ষ জাপান। এর আগে রোববার দিবাগত রাত ১টায় শুরু হবে দক্ষিণ আফ্রিকা এবং কানাডার ম্যাচ। জার্মানি তাদের ম্যাচ খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। আর বিগ ম্যাচে নেদারল্যান্ডস মুখোমুখি হবে মরক্কোর। শিরোপাপ্রত্যাশী দুই দলের অন্তত একটির পথচলা থামবে ৩০ তারিখের ম্যাচে।

আফ্রিকার হাতি খ্যাত আইভরিকোস্টের প্রতিপক্ষ নরওয়ে। উত্তাপ ছড়ানো সূচিতে ফ্রান্সের পরীক্ষা নেবে সুইডেন। স্বাগতিক মেক্সিকো খেলবে ইকুয়েডরের বিপক্ষে। আর শিরোপার সন্ধানে থাকা ইংল্যান্ডের সামনে আছে ডিআর কঙ্গো। বেলজিয়াম তাদের সোনালী প্রজন্মের শেষ লড়াই শুরু করবে সেনেগাল ম্যাচ দিয়ে। যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল বসনিয়া-হার্জেগোভিনা। স্পেন খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে। আর ইউরোপিয়ান ধ্রুপদী ফুটবলের দেখা মিলবে পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচে। সাবেক দুই সতীর্থ মদ্রিচ এবং রোনালদোর মুখোমুখি হবেন বিশ্বকাপের মঞ্চে।

সুইজারল্যান্ড তাদের নকআউট শুরু করবে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। অস্ট্রেলিয়ার সামনে দ্য ফারাও খ্যাত মিশর। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার পরীক্ষা নেবে আসরের বড় চমক কেপ ভার্দে। আর কলম্বিয়ার প্রতিপক্ষ ঘানা।

আরও পড়ুন:

জেআর