২৮ বছর পর বিশ্বকাপে ফিরে জর্ডানকে হারালো অস্ট্রিয়া

অস্ট্রিয়ার ৩-১ গোলে জয়
অস্ট্রিয়ার ৩-১ গোলে জয় | ছবি: সংগৃহীত
0

১৯৯৮ সালে শেষবার বিশ্বকাপের মূল পর্বে খেলেছিলো ইউরোপের দেশ অস্ট্রিয়া। এরপর ২৮ বছরের দীর্ঘ বিরতি শেষে এবারই আবার বিশ্বকাপে ফেরা। আনন্দের এ উপলক্ষ অস্ট্রিয়া রাঙিয়ে রাখলো জয় দিয়ে। ‘জে’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে নবাগত জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়া। আর ম্যাচটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কো বে তে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে লড়াই করেও হার এড়াতে পারেনি বিশ্বকাপে অভিষেক হওয়া দলটি। বুধবার ম্যাচের ২০ মিনিটে রোমানো স্মিডের গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আলী ওলওয়ানের গোলে সমতায় ফেরে জর্ডান।

৬৭ মিনিটে অস্ট্রিয়ার একটি গোল হ্যান্ডবলের কারণে বাতিল হয়। এরপর ৭৬ মিনিটে ইয়াজান আল-আরবের আত্মঘাতী গোলে আবারও এগিয়ে যায় ইউরোপীয় দলটি। যোগ করা সময়ে সেলিম ওবাইদের হ্যান্ডবলে পাওয়া পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান মার্কো আরনাউতোভিচ।

এ জয়ে গ্রুপে আর্জেন্টিনার সমান তিন পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়া।

জেআর