ডায়মন্ড জুবিলি ফুটবল টুর্নামেন্টে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-মালদ্বীপ

ডায়মন্ড জুবিলি ফুটবল টুর্নামেন্ট
ডায়মন্ড জুবিলি ফুটবল টুর্নামেন্ট | ছবি: সংগৃহীত
0

ডায়মন্ড জুবিলি ফুটবল টুর্নামেন্টে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। টিকে থাকার লড়াইয়ে মালের জাতীয় স্টেডিয়ামে আজ (রোববার, ৭ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নামবে শ্রাবণ-মিঠুনরা।

মালদ্বীপে অনুষ্ঠিত চারজাতি টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচে আফগানিস্তান ও পাকিস্তানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ।

আরও পড়ুন:

যার ফলে, দুই পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে চার পয়েন্ট করে নিয়ে শীর্ষে আছে পাকিস্তান ও দ্বিতীয় স্থানে আফগানিস্তান। টুর্নামেন্টের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

বাংলাদেশের জন্য এই ম্যাচে জয় পাওয়াটা তাই খুবই গুরুত্বপূর্ণ। যদিও জিতলেও হবে না, নির্ভর করতে হবে অন্যদল গুলোর ফলাফলের ওপর। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১০ জুন।

এফএস