বিশ্বকাপের আগে আলজেরিয়ার চমক, হারলো নেদারল্যান্ডস

আলজেরিয়ার ফুটবল দল
আলজেরিয়ার ফুটবল দল | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপের আগে নিজেদের শক্তি পরখ করে নিতে প্রীতি ম্যাচে খেলছে দলগুলো। আর সেখানে বড় চমক দেখিয়েছে আলজেরিয়া। বিশ্বকাপের হট ফেভারিট দল নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়েছে ১-০ গোলে। বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপে থাকা আলজেরিয়ার এমন চমক বাড়তি চাপে রাখবে বিশ্বচ্যাম্পিয়নদের।

কাগজে-কলমে ফেভারিট ছিল নেদারল্যান্ডস। কিন্তু মাঠের ফুটবলে ডাচদের চমকে দিল আলজেরিয়া। বুধবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ডাচ দুর্গ ভেঙে দারুণ এক জয় তুলে নিয়েছে আফ্রিকান পরাশক্তিরা। গতি, নিখুঁত পাসিং আর দুর্দান্ত কাউন্টার অ্যাটাকে নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দলকে যেভাবে তারা কোণঠাসা করেছে, তা এক কথায় নজরকাড়া।

তবে এ পরাজয়ের রেশ কেবল ডাচ শিবিরেই সীমাবদ্ধ নেই, এর কম্পন নিশ্চিতভাবেই টের পাচ্ছে আর্জেন্টিনা। কারণ, আসন্ন বিশ্বকাপে এ আলজেরিয়ার মুখোমুখি হতে হবে আলবিসেলেস্তেদের।

আরও পড়ুন

আলজেরিয়ার এ ছকভাঙা ফুটবল এবং আক্রমণাত্মক রূপ বিশ্বকাপের ঠিক আগে বিশ্বচ্যাম্পিয়নদের জন্য বড় এক সতর্কবার্তা। গ্রুপ পর্বে আলজেরিয়া যে আর্জেন্টিনার জন্য কতটা ভয়ের কারণ হতে যাচ্ছে, ডাচদের বিপক্ষে এ ম্যাচটি তারই পূর্বাভাস।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গত রাতে মাঠে নেমেছিল বিশ্বকাপে না থাকা ইতালি। জয় পেয়েছে লুক্সেমবার্গের বিপক্ষে। পোলান্ড নাইজেরিয়ার ম্যাচটা ২-২ গোলে ড্র হলেও ডমেনিকান রিপাবলিকের বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে পানামা। আর দক্ষিণ কোরিয়া ১-০ গোলে হারিয়েছে এল সালভাদারকে।

গত রাতের এ রোমাঞ্চের পর আজ রাতেও ফুটবলপ্রেমীদের চোখ আটকাবে প্রীতি ম্যাচগুলোতে। কারণ আজ মাঠে নামছে ফ্রান্স এবং স্পেনের মতো বড় দলগুলো। বিশ্বকাপের আগে নিজেদের শক্তি পরখ করে নিতে মাঠে নামবে মেক্সিকো। আলজেরিয়ার এমন বড় চমকের পর, আজ রাতে কেমন ফুটবল উপহার দেয় দলগুলো— সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব।

জেআর