রোম, এনফিল্ড, লিসবন থেকে সবশেষে সান সিরো.. চ্যাম্পিয়নস লিগে সবশেষ ১১ বছরে বার্সার হতাশার গল্প যেন শেষই হচ্ছে না। তবুও ইউরোপীয় ক্লাব ফুটবলের এ শীর্ষ প্রতিযোগিতায় এখনো চলছে কাতালান ক্লাবটির দাপট। তবে পুরুষ দল নয়, নারী দলের সাফল্যে রীতিমতো উড়ছে এফসি বার্সেলোনা।
গত শনিবার (২৩ মে) রাতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ফরাসি ক্লাব লিঁওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে বার্সা নারী দল। টুর্নামেন্ট সর্বোচ্চ আটবারের শিরোপা জয়ীদের জালে এক হালি গোল দিয়েছে কাতালনরা। হ্যাট্রিক করেছেন সালমা পারাউয়েলো, জোড়া গোল দিয়েছেন ইউয়া পাহোর।
আরও পড়ুন:
সবশেষ ৬ বছরে বার্সার এটি চর্তুথ শিরোপা। এমনকি সবশেষ ৮ বছরে এটি ছিলো বার্সেলোনার সপ্তম ফাইনাল। গত আসরে ফাইনালে আর্সেনালের কাছে ১-০ তে হারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বার্সা নারী দল।
নারী চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে সফল দল লিঁও। এ নিয়ে ফাইনালে দলটিকে দুইবার হারালো বোনমাতি-পুতেয়াসরা। ২০১৯ সালে এ লিঁওর কাছেই ফাইনালে ৪-১ গোলে হেরেছিলো বার্সা। এরপর ২০২০ সাল বাদে টানা ৬ বছর ফাইনালে উঠেছে বার্সা।
চার শিরোপা নিয়ে বার্সা এখন টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল। পুরুষ দল কাঙ্খিত শিরোপা আনতে ব্যর্থ হলেও মেয়েরা ব্যালন ডি অর থেকে চ্যাম্পিয়ন্স লিগ সবই নিয়মিত নিয়ে আসছে ক্লাবের ট্রফি ক্যাবিনেট ভারী করতে।





