চলতি মৌসুমটা দারুণভাবেই পার করেছে বায়ার্ন মিউনিখ। লিগে চ্যাম্পিয়ন হয়েছে একক আধিপত্য দেখিয়ে। বুন্দেসলিগায় ইতিহাস গড়ে ১২২ গোল করেছে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। ডিএফবি পোকালের ফাইনালেও ফেভারিট হিসেবেই মাঠে নামবে তারা।
আরও পড়ুন
এর আগে বায়ার লেভারকুসেন এবং আরবি লাইপজিগের মতো বড় দলগুলোকে হারিয়েছে তারা। অপেক্ষায় আছে নিজেদের ২১তম জার্মান কাপের জন্য।
অন্যদিকে লিগে চতুর্থ হওয়া স্টুটগার্টের সামনে অন্তত একটি ট্রফি নিয়ে মৌসুম শেষের সুযোগ। বায়ার্নের বিপক্ষে সাম্প্রতিক রেকর্ড ভাল না হলেও নিজেদের ৫ম জার্মান কাপ জিততে আশাবাদী দলটি।




