রোনালদোসহ ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা পর্তুগালের

পর্তুগাল ফুটবল দল
পর্তুগাল ফুটবল দল | ছবি: সংগৃহীত
0

২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগাল। ঘোষিত এই দলে প্রত্যাশিতভাবেই জায়গা করে নিয়েছেন বিশ্বখ্যাত তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।

২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য শক্তিশালী স্কোয়াড নিয়ে প্রস্তুত পর্তুগাল! কোচ রবার্তো মার্টিনেজের অধীনে দলটি এখন ইউরোপের অন্যতম ভয়ংকর শক্তি।

আরও পড়ুন:

নেতৃত্বে আছেন কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো যার জন্য এটি হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ। গোলপোস্টে ভরসার নাম দিয়াগো কস্তা, রক্ষণে রুবেন দিয়াজ, মাঝমাঠে ব্রুনো ফার্নান্দেজ ও ভিতিনহা, আর আক্রমণে আগুন ঝরাতে প্রস্তুত রাফায়েল লিও।

তরুণদের গতি আর অভিজ্ঞদের নেতৃত্বে পর্তুগালের স্বপ্ন এবার প্রথম বিশ্বকাপ ট্রফি জয়।

এফএস