শুরু থেকে গোছানো আর আক্রমণাত্মক ফুটবল খেললেও গোল পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের ৩৭ মিনিট পর্যন্ত। বুকায়ো সাকার নেয়া কর্নার কিক থেকে হেডে গোল করেন হাভার্টজ। এর আগে লিওনার্দো ট্রোসার্ডের জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে।
প্রথমার্ধে এক গোলের লিড নিয়ে স্বস্তিতে বিরতিতে যায় মিকেল আর্তেতার শিষ্যরা। দ্বিতীয়ার্ধেও বলের দখল ধরে রাখে আর্সেনাল, তবে বাকি সময়ে আর গোল পাওয়া হয়নি তাদের। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল ।
এ জয়ে গার্নাাসদের পয়েন্ট এখন ৩৭ ম্যাচে ৮২। সিটি এক ম্যাচ কম খেলে আর্সেনালের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে আছে। বোর্নমাউথের মাঠে আজ (মঙ্গলবার, ১৯ মে) রাত ১২টা ৩০ মিনিটে মাঠে নামবে ম্যানসিটি। এ ম্যাচে সিটি জয় না পেলেই ২২ বছর পরে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলবে আর্সেনাল।





