ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, নেই কামাভিঙ্গা

ফ্রান্স জাতীয় ফুটবল দলের খেলোয়াড়
ফ্রান্স জাতীয় ফুটবল দলের খেলোয়াড় | ছবি: সংগৃহীত
0

২০২৬ ফিফা বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ফ্রান্স। গতকাল ( বৃহস্পতিবার, ১৪ মে ) রাতে প্যারিসে ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সদর দফতরে দেশম স্কোয়াড ঘোষণা করেন। বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদে খেলা অভিজ্ঞ মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা।

গতবারের রার্নাস-আপদের এবারও ধরা হচ্ছে অন্যতম হট ফেবারিট। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের আক্রমণে নেতৃত্ব দেবেন ফ্রান্স সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলে।

এছাড়াও দলে আছেন মাইকেল ওলিসে ও রায়ান চেরকির মতো তারকারা। মিডফিল্ডে অভিজ্ঞ এনগোলো কান্তে ও অরেলিয়াঁ চুয়ামেনিরা দলের শক্তি বাড়াবে নিঃসন্দেহে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় ফাইনালে শেষ মুহূর্তে গোল মিস করা কোলো মোয়ানির।

তবে বড় চমক, স্কোয়াডে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদ তারকা কামাভিঙ্গার। ‘আই’ গ্রুপে থাকা ফ্রান্স বিশ্বকাপ মিশন শুরু করবে ১৬ জুন রাত ১টায় সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে।

২০২৬ বিশ্বকাপের ২৬ সদস্যের ফরাসি স্কোয়াড:

গোলকিপার: মাইক মাইনান (এসি মিলান), রবিন রিসার (লেন্স), ব্রাইস সাম্বা (রেন)।

রক্ষণভাগ: লুকা দিনিয়ে (অ্যাস্টন ভিলা), মালো গুস্তো (চেলসি), লুকা হার্নান্দেজ (পিএসজি), থিও হার্নান্দেজ (আল-হিলাল), ইব্রাহিম কোনাতে (লিভারপুল), জুলেস কুন্দে (বার্সেলোনা), ম্যাক্সেন্স ল্যাক্রোয়া (ক্রিস্টাল প্যালেস), উইলিয়াম সালিবা (আর্সেনাল), দায়ো উপামেকানো (বায়ার্ন মিউনিখ)।

মধ্যমাঠ: এন’গোলো কান্তে (ফেনারবাচে), মানু কোনে (এএস রোমা), আদ্রিয়েন রাবিয়ত (এসি মিলান), অরেলিয়েঁ চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), ওয়ারেন জাইরি এমেরি (পিএসজি)।

আক্রমণভাগ: মাগনেস আকলিউশ (মোনাকো), ব্র্যাডলি বারকোলা (পিএসজি), রায়ান শেরকি (ম্যানচেস্টার সিটি), উসমান দেম্বেলে (পিএসজি), দেজিরে দুয়ে (পিএসজি), ফিলিপ মাতেতা (ক্রিস্টাল প্যালেস), কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ), মাইকেল অলিসে (বায়ার্ন মিউনিখ), মার্কাস থুরাম (ইন্টার মিলান)।

জেআর