প্রথম দল হিসেবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো বসনিয়া

বসনিয়া ফুটবল দল
বসনিয়া ফুটবল দল | ছবি: সংগৃহীত
0

আসন্ন ফিফা বিশ্বকাপে সবার আগে চূড়ান্ত দল ঘোষণা করে চমক দেখালো বসনিয়া ও হার্জেগোভিনা। যে দলের নেতৃত্ব দেবেন ৪০ বছর বয়সি ফরওয়ার্ড জেকো।

আগামী ১১ জুন থেকে মার্কিন মুলুকের তিন দেশে বসতে যাচ্ছে দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথম সর্বোচ্চ ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত ফুটবলের সবচেয়ে বড় এই আসর। অংশ নেয়া প্রতিটা দলই সব ধরনের প্রস্তুতি সারছেন নিজেদের মতো করে।

এরই মধ্যে জনপ্রিয় দুই দল আর্জেন্টিনা এবং ব্রাজিল ফিফার কাছে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়ার্ড জমা দিয়েছে। তবে তাদেরকে পেছনে ফেলে সবার আগে চূড়ান্ত দল ঘোষণা করে নিজেদের প্রস্তুতি সম্পর্কে জানান দিল দ্বিতীয়বার বিশ্বকাপে আসা বসনিয়া ও হার্জেগোভিনা।

বাছাই পর্বের প্লে-অফ ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় দলটি। ১২ জুন সহ-আয়োজক কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ড্রাগনরা। গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড এবং কাতার।

বসনিয়া ও হার্জেগোভিনার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড :

গোলরক্ষক : নিকোলা ভাসিলজ (সেন্ট পাউলি), মার্টিন জলোমিস্লিক (এইচএনকে রিজেকা), ওসমান হাদজিকিচ (স্লাভান বেলুপো);

ডিফেন্ডারস : সাঈদ কলাসিনাক (আটালান্টা), আমার দেদিচ (বেনফিকা), নিহাদ মুজাকিচ (গাজিয়ানতেপ এফকে), নিকোলা কাতিচ (শালকে জিরোফোর), তারিক মুহারেমোভিচ (ইউএস সাসুয়োলো), স্তেপান রাদেলজিচ (এইচএনকে রিজেকা), ডেনিস হাদজিকাদুনিচ (সাম্পাদোরিয়া), নিদাল চেলিক (লসঁ);

মিডফিল্ডারস: আমির হাদজিয়াহমেতোভিচ (হাল সিটি), ইভান সুনজিচ (পাফোস এফসি), ইভান বাসিক (আস্তানা), দেনিস বুরনিচ (কার্লসরুহের এসসি), এরমিন মাহমিচ (এফসি স্লোভান লিবেরেক), বেঞ্জামিন তাহিরোভিচ (ব্রন্ডবি আইএফ), আমার মেমিচ (এফসি ভিক্তোরিয়া প্লাজেন), আরমিন জিগোভিচ (বিএসসি ইয়ং বয়েজ);

ফরোয়ার্ডস: কেরিম আলাজবেগোভিচ (আরবি সালজবুর্গ), এসমির বাজরাকতারেভিচ (পিএসভি এইন্দহোভেন), এরমেদিন দেমিরোভিচ (ভিএফবি স্টুটগার্ট), জোভো লুকিচ (ইউনিভারসিতাতি ক্লুজ), সামিদ বাজদার (জাগিয়েল্লোনিয়া বিয়ালোস্তোক), হারিস তাবাকোভিচ (বরুশিয়া মনশেনগ্লাডবাখ) ও এডিন জিকো (শালকে জিরোফোর)।

জেআর