ব্রেন্টফোর্ডের বিপক্ষে ঘরের মাঠে ফেভারিট হিসেবেই খেলতে নামে ম্যানচেস্টার সিটি। জেরেমি ডকু, আর্লিং হালান্ডের গোলে আগেই জয় প্রায় নিশ্চিত হয়ে যায় সিটির। অতিরিক্ত সময়ে ব্যবধান বড় করেন ওমর মারমৌশ।
এদিকে, অ্যানফিল্ডে চেলসির বিপক্ষে রায়ান গ্র্যাভেনবার্খের গোলে ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। তবে ৩৫ মিনিটে চেলসিকে সমতায় ফেরান এঞ্জো ফার্নান্দেজ। বাকি সময়ে লিভারপুর-চেলসির কেউ গোলের দেখা না পেলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
আরও পড়ুন
আরেক ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামে সান্ডারল্যান্ড। গোলশূন্য ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেডও।
এদিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের হতাশা না কাটতেই লা লিগায় সেলতা ভিগোর কাছে ১-০ ব্যবধানে হেরেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। রাতের অন্য ম্যাচে মাইকেল উলফসবার্গের বিপক্ষে মাইকেল ওলিসের একমাত্র গোলে বুন্দেসলিগায় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ।





