‘ওয়াকা ওয়াকা’র পর আবারও বিশ্বকাপের মঞ্চে শাকিরা

পপ তারকা শাকিরা
পপ তারকা শাকিরা | ছবি: সংগৃহীত
0

বিখ্যাত ওয়াকা ওয়াকা থেকে ২০১৪ এর লা লা লা সং বিশ্বকাপে শাকিরার গান নতুন কিছু নয় । এবার ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ মাতাতে আসছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন গান দাই দাই এর টিজার।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে শাকিরা লিখেছেন, মারাকানা স্টেডিয়াম থেকে আসছে ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল সং দাই দাই।

‘আমরা প্রস্তুত’। এ গানে তার সঙ্গে দেখা যাবে নাইজেরিয়ান তারকা শিল্পী বার্না বয়কেও। এ গানে ‘ডাই, ডাই’ শব্দটি ইতালি ভাষার চলো এগিয়ে যাই এর অভিব্যক্তিকে বোঝায়।

আর স্প্যানিশ ভাষায় দালে, আলের অর্থ চলো এগিয়ে যাও। গানটি আফ্রিকান, লাতিন ও আরবান রিদমের মিশ্রণে তৈরি। যা ফুটবল উৎসবের আবহকে ঘিরে গাওয়া গানটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। ১৪ মে গানটি প্রকাশিত হবে বলে জানিয়েছেন শাকিরা।

জেআর