রিয়ালের জয়ে অপেক্ষা বাড়লো বার্সার

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ | ছবি: সংগৃহীত
0

স্প্যানিশ লা লিগায় ভিনির জোড়া গোলে এসপানিওলকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আর তাতেই শিরোপা উদযাপনের অপেক্ষা বেড়েছে বার্সেলোনার। গতকাল (রোববার, ৩ মে) রাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

৬০ শতাংশ বল পজিশন নিয়েও প্রথমার্ধ গোল শূন্য থাকে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ধার বাড়ায় ভিনি বেলিংহামরা। ম্যাচের ৫৫ মিনিটে গনসালো গার্সিয়ার বাড়ানো বলে দারুণ এক শটে প্রথম গোলের দেখা পান ভিনি জুনিয়র। ব্যাবধান দ্বিগুণ করতে খুব বেশি সময় নেয়নি মাদ্রিদ। ৬৬ মিনিটে বেলিংহামের বাড়ানো বলে নিজের দ্বিতীয় গোল তুলে নেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড।

আরও পড়ুন

২৮তম লিগ শিরোপা জেতার দ্বারপ্রান্তে বার্সেলোনা। ৩৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে সবার উপরে হ্যান্সি ফ্লিকের দল। এসপানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদ কেবল হেরে গেলেই আগামী সপ্তাহে এল ক্লাসিকোর আগেই শিরোপা জয়ের উৎসবে মেতে উঠতে পারতো বার্সা।

চিরপ্রতিদ্বন্দ্বীদের শিরোপা উৎসব সামনে থেকে দেখার যে যন্ত্রণা সেটা অন্তত হতে দেয়নি রিয়াল মাদ্রিদ।

জেআর