গত বুধবার (২৯ এপ্রিল) রাতে ঘরের মাঠে বায়ার্নের বিপক্ষে ৫-৪ ব্যবধানে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে পিএসজি। এ ম্যাচে হাকিমির পাস থেকে গোল করেন খিভচা কাভারাটসখেলিয়া।
দ্বিতীয়ার্ধে বায়ার্ন ডিফেন্ডার কনরাড লাইমারের সঙ্গে এক সংঘর্ষে আঘাত পান হাকিমি। বদলি খেলোয়াড় নামানোর সুযোগ শেষ হওয়ায় চোট নিয়েও পুরো সময় খেলে যান তিনি।
আরও পড়ুন:
পরবর্তীতে এক বিবৃতিতে এ রাইটব্যাকের উরুর ইনজুরির খবর নিশ্চিত করে পিএসজি। আগামী কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
এদিকে একই চোটে পড়েছেন ফরাসি জায়ান্টদের গোলরক্ষক লুকাস শেভলিয়েরও। ফলে বায়ার্ন ম্যাচের আগে বেশ বড় ধাক্কাই খেয়েছে পিএসজি।





