চ্যাম্পিয়ন্স লিগ: বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে জয় পিএসজির

পিএসজি-বায়ার্ন মিউনিখ
পিএসজি-বায়ার্ন মিউনিখ | ছবি: সংগৃহীত
0

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ৫-৪ গোলের জয় পেয়েছে পিএসজি। গতকাল (মঙ্গলবার, ২৮ এপ্রিল) রাতে প্যারিসে সেমি-ফাইনালের প্রথম লেগে ৯ গোলের পাগলাটে লড়াইয়ে ৫-৪ ব্যবধানে জিতেছে পিএসজি।

পার্ক দে প্রিন্সেসে ম্যাচের ১৭ মিনিটে হ্যারি কেইনের পেনাল্টিতে এগিয়ে যায় বায়ার্ন। যদিও লিড ধরে রাখা হয়নি তাদের। ৯ মিনিটের ব্যবধানে পিএসজির হয়ে গোল করেন কাভারাৎসখেলিয়া এবং হোয়াও নেভেস। ৪১ মিনিটে ফের গোলের দেখা পায় বায়ার্ন। এবার স্কোরশিটে নাম তোলেন মাইকেল ওলিসে। প্রথমার্ধের যোগ করা সময়ে পিএসজিকে ফের এগিয়ে দেন ওসমান দেম্বেলে।

আরও পড়ুন:

৩-২ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে পিএসজি। ৫৬ মিনিটে কাভারাৎসখেলিয়া এবং ৫৮ মিনিটে দেম্বেলে গোল করলে লিড হয় ৫-২। সেখান থেকেই অবশ্য ম্যাচে ফেরার চেষ্টা চালায় বায়ার্ন। ৬৫ মিনিটে দায়োত উপামেকানো গোল করে ব্যবধান কমান। ৬৮ মিনিটে আরও এক গোল শোধ করেন লুইস দিয়াজ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৫-৪ ব্যবধানে ম্যাচ জিতে ফেরে পিএসজি। আগামী ৭ মে ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

ইএ