চলতি মৌসুম শেষেই বোর্নমাউথ ছাড়বেন দলটির কোচ ইরাওলা। চলতি মৌসুমে তার অধীনে প্রিমিয়ার লিগে বোর্নমাউথ দারুণ সূচনা করলেও মাঝপথে খেই হারায়।
এদিকে ফুলহামের সঙ্গে মৌসুম শেষেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে সিলভার। তিনিও এখন পর্যন্ত ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করেননি। ফলে সব মিললে তাকে চেলসিতে দেখা যেতে পারে।
আরও পড়ুন:
অন্যদিকে রিয়াল মাদ্রিদ থেকে বরখাস্ত হওয়ার পর বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নেই জাবি আলোনসো। বায়ার লেভারকুসেন এবং রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবের কোচিং করানোর অভিজ্ঞতা অন্যদের চাইতে তাকে এগিয়ে রাখছে।
নতুন কোচ নিয়োগে তাড়াহুড়ো না করে অভিজ্ঞ কাউকেই পেতে চায় চেলসি। দলটির অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন কলাম ম্যাকফারলেন।




