শেষ আটের ম্যাচে মিকেল আর্তেতার দলই বল দখল আর আক্রমণে এগিয়ে ছিলো অনেক বেশি। কিন্তু, বিপরীতে সাউদাম্পটন চাপের মুখে নিজেদের সামাল দিয়েছিল দারুণভাবে। সেটার সুফলও তারা পেয়ে যায় ম্যাচের ৩৫তম মিনিটে।
আরও পড়ুন:
স্কটিশ ফরোয়ার্ড রস স্টুয়ার্টের গোলে লিড নেয় সাউদাম্পটন। ভিক্টর ইয়োকেরেশের ৬৮ মিনিটের গোলে ম্যাচে সমতা আনে আর্সেনাল।
তবে, ৮৫ মিনিটে শেয়া চার্লসের গোলে পরাজয় নিশ্চিত হয় গানারদের। এই হারে কেবল প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা স্বপ্ন টিকে থাকলো মিকেল আর্তেতা শিষ্যদের।





