ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা

হামজা চৌধুরী
হামজা চৌধুরী | ছবি: সংগৃহীত
0

ইংল্যান্ড থেকে আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) ভিয়েতনামের হ্যানয়ে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা দেওয়ান চোধুরী। আসন্ন দুই ম্যাচকে সামনে রেখে এখন পূর্ণ দল নিয়ে প্রস্তুতি নিচ্ছেন কোচ হাভিয়ের কাবরেরা।

এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতিতে ভিয়েতনামের মাটিতে অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নিজের ক্লাব লেস্টার সিটির ব্যস্ততায় নির্ধারিত সময়ের দুই দিন পর ক্যাম্পে পৌঁছেছেন হামজা।

আরও পড়ুন:

২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে বাছাই ম্যাচ সামনে রেখে চলছে নিবিড় অনুশীলন। এ দুই ম্যাচ শেষে আবারও ইংল্যান্ডের পথে উড়াল দেবেন দেশের ফুটবলের পোস্টার বয়।

জেআর