ইনজুরির কারণে ইংল্যান্ড দল থেকে ছিটকে গেলেন এবেরেচি এজে

আর্সেনাল মিডফিল্ডার এবেরেচি এজে
আর্সেনাল মিডফিল্ডার এবেরেচি এজে | ছবি: সংগৃহীত
0

উরুগুয়ে ও জাপানের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে কাফ ইনজুরির কারণে ইংল্যান্ড দল থেকে ছিটকে গেছেন আর্সেনাল মিডফিল্ডার এবেরেচি এজে।

সপ্তাহের শুরুতে জাতীয় দলের কোচ থমাস টুখেল ৩৫ সদস্যের দলে ২৮ বছর বয়সী এজেকে অন্তর্ভুক্ত করেছিলেন। কিন্তু রোববার (২২ মার্চ) ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিগ কাপের ফাইনালেও খেলতে পারেননি এজে। স্ট্যান্ড থেকে দর্শক সারিতে বসে তাকে ম্যাচটি উপভোগ করতে হয়েছে।

আরও পড়ুন:

আগামী ছয় থেকে সাত দিনের মধ্যে তার আরও একটি স্ক্যান করতে হবে। সেই ফলাফলের ওপর নির্ভর করছে সবকিছু। এজের পরিবর্তে ইংল্যান্ড দলে হার্ভি বার্নেসকে বিবেচনা করা হতে পারে। কিন্তু ফুটবল অ্যাসোসিয়েশন এফএ এ ব্যাপারে কোনো কিছু নিশ্চিত করে জানায়নি।

জেআর