গতকাল (মঙ্গলবার, ৩ মার্চ) দিবাগত রাতে প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে শুরু থেকেই একের পর এক আক্রমণের পসরা সাজায় মোহাম্মাদ সালাহ-দমিনিক সোবোসলাইরা। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা না মিললেও, উল্টো ৭৮ মিনিটে গোল খেয়ে বসে লিভারপুল।
আরও পড়ুন:
প্রথম শটেই গোল করেন স্বাগতিক মিডফিল্ডার রদ্রিগো গোমেজ। তবে ৮৩ মিনিটে দলকে সমতায় ফেরান মোহাম্মাদ সালাহ। প্রিমিয়ার লিগে দীর্ঘ ১০ ম্যাচ ও ১২২ দিন পর গোল করলেন লিভারপুলের এ সুপারস্টার। তবে ম্যাচের শেষ সময়ে গোল হজম করে হারের তিক্ত স্বাদ পায় অল রেডসরা। লিগে এটি তাদের নবম হার। এ হারে পয়েন্ট তালিকার পাঁচে অবস্থান করছে আর্নে স্লটের দল।





