বেনফিকার বিপক্ষে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ১৪ মিনিটেই রাফা সিলভার গোলে পিছিয়ে পড়ে রিয়াল। দুই মিনিট পরই চুয়ামেনির গোলে সমতায় ফেরে দলটি। ৮০ মিনিটে গোল করে ৩-১ অ্যাগ্রিগেটে দলের পরবর্তী রাউন্ড নিশ্চিত করেন ভিনিসিয়ুস জুনিয়র।
আরও পড়ুন:
বরুশিয়া ডর্টমুন্ডের ঘরের মাঠে ২-০ গোলে হেরে আসা আতালান্তা উপহার দিয়েছে স্মরণীয় এক ম্যাচ। জার্মান দলের বিপক্ষে একসময় ৩-০ ব্যবধানে এগিয়ে ছিলো আতালান্তা। করিম আদেয়েমির গোলে অ্যাগ্রিগেটে ডর্টমুন্ড সমতায় ফিরলেও অতিরিক্ত সময়ের শেষ মিনিটের পেনাল্টিতে জয় নিয়ে মাঠ ছাড়ে জাপাকোস্তার দল।
গ্যালাতাসারেকে ৩-২ ব্যবধানে হারিয়েছে য়্যুভেন্তাস। এছাড়া মোনাকোর সঙ্গে ২-২ গোলে ড্র করলেও প্রথম লেগে এগিয়ে থাকার সুবাদে শেষ ষোলোতে উঠেছে পিএসজি।





