Recent event

ভিন্ন ম্যাচে আজ মাঠে নামবে মাদ্রিদ, পিএসজি ও ডর্টমুন্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো নিশ্চিতে রাতে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, পিএসজি, ডর্টমুন্ড। রাতের প্রথম ম্যাচে মাঠে নামবে ডর্টমুন্ড। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় আজ রাত পৌনে বারোটায়।

রাতের প্রথম ম্যাচে আতালান্তার বিপক্ষে লড়বে ডর্টমুন্ড। এরপর রাত দুইটায় দ্বিতীয় লেগে নিজেদের মাঠে বেনফিকাকে আতিথেয়তা দেবে রিয়াল মাদ্রিদ। প্লে অফের প্রথম লেগে ভিনিসিয়ুস জুনিয়রের একমাত্র গোলে জয় পায় রিয়াল। সেকারণে এই ম্যাচে কোনো গোল হজম না করলে শেষ ষোলোয় উঠবে রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন:

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে হাঁটুর চোটে ভুগতে থাকা দলের অন্যতম ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে পাচ্ছেন না রিয়াল কোচ। প্রথম লেগে নিজেদের মাঠে ভিনির সঙ্গে বিবাদে জড়িয়ে এক ম্যাচের জন্য সাময়িক নিষেধাজ্ঞায় পড়া বেনফিকার জিয়ানলুকা প্রেসতিয়ান্নি খেলবেন না এই ম্যাচে।

এদিকে একই সময়ে মোনাকোর বিপক্ষে লড়াইয়ে নামবে প্যারিস সেইন্ট জার্মেইন। অন্য ম্যাচে রাত দুইটায় জুভেন্টাসের প্রতিপক্ষ গালাতাসারাই।

ইএ