ন্যু ক্যাম্পে দুর্দান্ত বার্সেলোনার বিপক্ষে প্রথমার্ধে অনেকটাই সমানতালে লড়েছিল মায়োর্কা। ভালো সুযোগও পায় দলটা। তবে, নিজেদের গুছিয়ে নিয়েই গোলের দেখা পায় বার্সেলোনা। মার্কাস রাশফোর্ডের শট থেকে বল রিবাউন্ডে পেয়ে গোল করেন রবার্ট লেওয়ানডস্কি।
আরও পড়ুন:
২৯ মিনিটেই ১-০ গোলের লিড পেয়ে যায় তার। এরপর থেকে একক আধিপত্য দেখালেও বারবার হতাশ হয়েছে বার্সা। ম্যাচের ৬১ মিনিটে অবশ্য দ্বিতীয় গোল আদায় করে নেয় দলটা।
বক্সের বাইরে থেকে লামিনে ইয়ামালের দর্শনীয় এক গোলে ২-০ হয় বার্সার লিড। ৮৩ মিনিটে কাতালানদের হয়ে ব্যবধান ৩-০ করেন মার্ক বের্নাল।





