Recent event

দ্বিতীয় লেগেও ম্যানসিটির দাপট, নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে

ইএফএলের সেমিফাইনাল

ম্যাচের একটি মুহূর্ত
ম্যাচের একটি মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

ইতিহাদ স্টেডিয়ামে ইংলিশ ফুটবল লিগের (ইএফএল) সেমি ফাইনালের দ্বিতীয় লেগে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা সিটি ঘরের মাঠেও ছিল দাপুটে।

ম্যাচের ২৯ মিনিটের মধ্যেই ওমর মারমুশের জোড়া গোলে ২-০ তে এগিয়ে যায় সিটিজেনরা। ৩২ মিনিটে তিজানি রেইডার্সের গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০।

বিরতির পর ৬২ মিনিটে নিউক্যাসলের হয়ে এক গোল শোধ করেন আন্থনি অ্যালেঙ্গা, তবে তাতে ম্যাচে ফেরা হয়নি তাদের।

আরও পড়ুন:

ম্যানসিটির এ জয়ে আট বছর পর লিগ কাপের ফাইনালে আর্সেনালের মুখোমুখি হতে চলেছে তারা। গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে চেলসিকে দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে মিকেল আর্তেতার আর্সেনাল।

সর্বশেষ ২০১৮ সালে এফএ কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল সিটি-আর্সেনাল। তখন আর্তেতা ছিলেন সিটিতে গার্দিওলার সহকারী কোচ।

এসএইচ