Recent event

অনুশীলনের সময় বলের আঘাতে চোটে পড়লেন স্টোকস

বেন স্টোকস
বেন স্টোকস | ছবি: এখন টিভি
0

অনুশীলনের সময় চোটে পড়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। নেট সেশনের পাশে দাঁড়িয়ে থাকার সময় একটি বল এসে সজোরে লাগে তার গালে। এতে চোখের নিচে ও মুখে গুরুতর আঘাত লাগে তার।

স্টোকস নিজেই ইনস্টাগ্রামে গতকাল (বৃহস্পিতার, ৫ ফেব্রুয়ারি) স্টোরিতে সেই ছবি শেয়ার করে রসিকতা করেন, ‘বলটার অবস্থা দেখলে বুঝতে পারতে’। অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে অ্যাডাক্টর ইনজুরিতে মাঠ ছাড়ার পর থেকেই পুনর্বাসনে আছেন স্টোকস।

আরও পড়ুন:

চলতি মাসের শেষের দিকে আবুধাবি যাওয়ার পরিকল্পনা রয়েছে, যেখানে চিকিৎসা ও ফিটনেস পুনরুদ্ধারের কাজ চালানো হবে এবং অ্যান্ড্রু ফ্লিনটফের নেতৃত্বাধীন ইংল্যান্ড লায়ন্স স্কোয়াডের সঙ্গে অনানুষ্ঠানিক কোচিং ভূমিকায় যুক্ত হবেন।

সব ঠিক থাকলে, জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেই ফেরার সম্ভাবনা রয়েছে বেন স্টোকসের।

জেআর