Recent event

কনমেবল ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা ব্রাজিলের

0

কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শেষ পর্বে ১৩ পয়েন্ট নিয়ে শিরোপা জিতলো ব্রাজিল। নিজেদের শেষ ম্যাচে চিলির বিপক্ষে শেষ মুহূর্তে ঝড় তুলেছিল ব্রাজিলিয়ান যুবারা।

ম্যাচের ৭৩ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকলেও এরপরের ১৫ মিনিটে তিন গোল করে নিজেদের কাজটা ঠিকভাবেই সেরে রেখেছিলো সেলেসাওরা। আর্জেন্টিনাকে শিরোপা জিততে হলে করতে হতো চার গোল। তবে প্যারাগুয়ের বিপক্ষে আলবিসেলেস্তা জুনিয়ররা উলটো হেরে গেছে ৩-২ গোলের ব্যবধানে।

কনমেবল অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপের আসরে নেই ফাইনাল বা সেমিফাইনাল। লিগ পদ্ধতিতে শীর্ষে থাকা দলই হয় চ্যাম্পিয়ন।

নিজেদের প্রথম ম্যাচ ৬-০ গোলে হার দিয়ে শুরু করলেও চ্যাম্পিয়ন হয়েই শেষ হাসিটা থাকলো ব্রাজিলেরই।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!