Recent event

দুই ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কুনহা

0

দুই ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কুনহা। অসদাচরণের দায়ে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের এই খেলোয়াড়কে ৮০ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে।

প্রতিপক্ষ দলের এক নিরাপত্তাকর্মীর সঙ্গে বিবাদে জড়িয়ে কঠিন শাস্তি পেলেন ম্যাথিউস কুনহা। উলভারহ্যাম্পটনের এই ফরোয়ার্ডকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন।

গত ১৪ ডিসেম্বর প্রিমিয়ার লিগে ইপ্সউইচ টাউনের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে হেরে যায় উলভস।

ম্যাচ শেষে প্রতিপক্ষের সদস্যকে কনুই দিয়ে আঘাত করেন এবং তার চশমা কেড়ে নেন কুনহা।

নতুন বছরের শুরুতে তাকে হারানো উলভসের জন্য বড় ধাক্কা। নিষেধাজ্ঞার ফলে প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্ট ও এফএ কাপের তৃতীয় রাউন্ডে ব্রিস্টল সিটির বিপক্ষে ম্যাচে কুনহাকে পাবে না উলভস।

সেজু