সিদ্ধিরগঞ্জে বন্ধ কারখানা থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

নিহত নিরাপত্তাকর্মী
নিহত নিরাপত্তাকর্মী | ছবি: এখন টিভি
1

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টিএফ ফ্যাশন নামের একটি বন্ধ পোশাক কারখানার ভেতর থেকে মো. জসীম উদ্দীন (৪২) নামে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শনিবার, ৪ এপ্রিল) বিকেলে সানারপাড় কান্দাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জসীম কুমিল্লার মুরাদনগরের মৃত আবদু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে প্রতিষ্ঠানটির প্রধান ফটকে অনেকক্ষণ কড়া নাড়লেও জসীম গেট না খোলায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে মশারির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাত থেকে শনিবার দুপুরের মধ্যে যেকোনো সময় তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন:

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

ইএ