Recent event

আর্সেনালে প্রথম অনুশীলনেই চোট মিকেল মেরিনোর

0

রিয়াল সোসিয়েদাদ থেকে আর্সেনালে যোগ দিয়ে প্রথম অনুশীলন সেশনেই চোট পেলেন মিকেল মেরিনো। এতে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেলেন স্প্যানিশ এই মিডফিল্ডার।

চার বছরের চুক্তিতে গত বুধবার (২৮ আগস্ট) আর্সেনালে যোগ দেন মেরিনো। পরদিন বৃহস্পতিবার (২৯ আগস্ট) দলের সঙ্গে অনুশীলন করতে নেমেই চোট পান তিনি। ২৮ বছর বয়সী এই ফুটবলারকে সামনের কয়েকটি ম্যাচে পাবে না প্রিমিয়ার লিগের গত দুই আসরের রানার্স আপরা।

লিগ ম্যাচে শনিবার (৩১ আগস্ট) ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মুখোমুখি হবে আর্সেনাল। আগের দিন সংবাদ সম্মেলনে মেরিনোর চোট নিয়ে হতাশা প্রকাশ করেন দলটির কোচ মিকেল আর্তেতা।

মৌসুমের শুরুটা ভালো হয়েছে আর্সেনালের। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের পর অ্যাস্টন ভিলার বিপক্ষেও ২-০ গোলের জয় পায় তারা।

tech