Recent event

বিশ্বকাপ প্রাক বাছাইয়ে বাংলাদেশ

0

২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে লড়বে বাংলাদেশ

ফিলিস্তিনের বিপক্ষে ফিফা বিশ্বকাপ প্রাক বাছাইয়ের ম্যাচ সামনে রেখে সৌদিতে প্রস্তুতি গ্রহণ করছে বাংলাদেশ। ৩ মার্চ সৌদি আরবে পৌছায় হাভিয়ার ক্যাবরেরার শিষ্যরা। প্রথমিক পর্যায়ে ট্যাকনিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ করছে কোচ।

১৭ই মার্চ পর্যন্ত সৌদি আরবে অবস্থান করবে জামাল,তপুরা। এরপর কুয়েতের উদ্দেশ্যে সৌদি ছাড়বে দল সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

এরপর ২১ মার্চ প্রথম লেগে ফিলিস্তিনের মুখোমুখি হবে লাল সবুজের জার্সিধারীরা। এর ৪ দিন পর ২৬ মার্চ দ্বিতীয় লেগে বাংলাদেশে লড়বে দুই দল।