এ টুর্নামেন্টে অংশ নিবে ৭০টি দল যেখানে থাকবে ১৪০০ ক্রিকেটার। যেখান থেকে দুটি দল তৃতীয় বিভাগের আগামী আসরে খেলার সুযোগ পাবে।
জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, বিসিবি পরিচালক শানিয়ান তানিম ও প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের উপস্থিতিতে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা মহানগরী ক্রিকেট কমিটির চেয়ারম্যান মঈনউদ্দিন চৌধুরী।
টুর্নামেন্ট ঘিরে অতীতের ম্যাচ পাতানো কিংবা বহিরাগত প্রভাবের সব অভিযোগ উড়িয়ে দিয়ে আয়োজকরা জানান, এবার শতভাগ স্বচ্ছতার সাথে সম্পন্ন হবে সব ম্যাচ।
একই সঙ্গে বয়স নিয়ে গতবারের বিতর্কের পর এবার অনূর্ধ্ব-২৫ নিয়ম কঠোরভাবে মেনে চলার কথা জানিয়েছে সিসিডিএম চেয়ারম্যান মঈনউদ্দিন চৌধুরী।





