সিলেটেও পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ের পর ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র্যাংকিংয়ের ৭-উঠে এসেছে টাইগাররা। এর আগে এ সংস্করণে বাংলাদেশের সেরা অবস্থান ছিলো ৮-এ। সেটিও ৮ বছর আগে।
আরও পড়ুন:
হোয়াইটওয়াশ হওয়ায় দুই ধাপ পিছিয়ে ৮-এ নেমে গেছে পাকিস্তান। এমন জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলেও শীর্ষ ৫-এ উঠে এসেছে টাইগাররা।
এ চক্রে ৪ ম্যাচ খেলে ২ জয়ের বিপরীতে ১টি ড্র ও ১ হারে ৫৮ দশমিক ৩৩ শতাংশ পয়েন্ট কুড়িয়েছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে শান্তদের ওপরে আছে কেবল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের নিচে ভারত, ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মত পরাশক্তিরা।




