ফিফা র‍্যাঙ্কিং প্রকাশ; বড় পরিবর্তন দলগুলোর অবস্থানে

ফিফা র‌্যাংকিং
ফিফা র‌্যাংকিং | ছবি: সংগৃহীত
1

ফিফার ঘটনাবহুল মার্চ উইন্ডো শেষ হওয়ার পর গতকাল (বুধবার, ১ এপ্রিল) প্রকাশিত হয়েছে নতুন র‍্যাঙ্কিং। বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ, আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ও অঞ্চলভিত্তিকি বাছাইপর্বের ম্যাচ শেষে দলগুলোর অবস্থানে এসেছে বড় পরিবর্তন।

বিশ্ব ফুটবলের উত্তাপ ছড়িয়ে শেষ হলো ফিফা মার্চ উইন্ডো। প্লে-অফের মাধ্যমে ৬টি দল জায়গা করেছে ফুটবল বিশ্বকাপে। আর টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে দর্শক হয়ে থাকছে চারবারের চ্যাম্পিয়ন ইতালি। সেই সঙ্গে বদলে গেছে র‍্যাঙ্কিংয়ের সব হিসাব-নিকাশও।

২০২৬ বিশ্বকাপের মহাযজ্ঞ শুরুর আগে এটাই ছিলো ফিফার সবশেষ আন্তর্জাতিক বিরতি ও নিজেদের র‌্যাংকিং বাড়ানোর সুযোগ। যেখানে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় জয়ে দুই ধাপ এগিয়ে শীর্ষস্থান দখল করেছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রেখেছে লামিন ইয়ামালের স্পেন এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আরও পড়ুন:

এই সময়ে একটি প্রীতি ও আরেকটি এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে ৩-০ এবং এরপর সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। টানা দুই হারে ৯ দশমিক ১৮ পয়েন্ট হারিয়ে র‍্যাঙ্কিংয়ে ১৮০ থেকে ১৮১তম অবস্থানে নেমে গেছে হামজা-শমিতরা।

১৭৬১ দশমিক ১৬ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে স্থির রয়েছে ব্রাজিল। এবারের র‍্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছে ভিয়েতনাম। সবচেয়ে বেশি ৯ ধাপ এগিয়েছে দেশটি। বিপরীতে সবচেয়ে বড় অবনমন হয়েছে মালয়েশিয়ার। ১৭ ধাপ নিচে নেমে গেছে তারা। আন্তর্জাতিক ফুটবলে এখন সবার অপেক্ষা জুনে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ নিয়ে।

এফএস