সাম্প্রতিক সময়ে দুই দেশের বৈরি সম্পর্কে এ ম্যাচেও টসের আগে হাত মেলায়নি দুই অধিনায়ক সুর্যকুমার যাদভ ও সালমান আলি আঘা।
ম্যাচে ভারতের ইনিংসের শুরুতেই বল হাতে আক্রমণে এসে চমকে দেন পাকিস্তানি অধিনায়ক সালমান আলী, শূন্য রানেই সাজঘরে ফেরান অভিষেক শর্মাকে।
তবে পাকিস্তানি বোলারদের স্বস্তি বেশিক্ষন স্থায়ী হয়নি। বাইশ গজে ঝড় তোলেন ইশান কিশান। শাহিন শাহ আফ্রিদি, আবরার আহমেদ, শাদাব খানদের বল একে একে করেন সীমানা ছাড়া। সায়েম আইয়ুবের বলে নিজের উইকেট হারানোর আগে ৪০ বলে খেলেন ৭৭ রানের টর্নেডো ইনিংস।
শেষ দিকে শিভাম দুবের ১৭ বলে ২৭ রানের ক্যামিও ইনিংসে ১৭৫ রানের পুঁজি পায় ভারত। পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন সাইম আয়্যুব। একটি করে উইকেট শিকার করেন সালমান আলী, শাহিন আফ্রিদি ও উসমান তারিক।
সংক্ষিপ্ত স্কোরলাইন:
ভারত ১৭৫/৭ (২০.০) ইশান ৭৭(৪০), যাদভ ৩২(২৯); সাইম আয়্যুব ৩-২৫(৪)
পাকিস্তান ৩৯/৪ (৬.৩) উসমান খান ২৯ (১৬)*, সাইম আয়্যুব ৬(২); জাসপ্রিত বুমরাহ ২-১৭(২)
