Recent event

আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

0

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল (শুক্রবার) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এই সিরিজ দিয়ে জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার। বাদ পড়েছেন লিটন দাস।

প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। আগামী ৬ নভেম্বর শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর।

স্কোয়াডে আছেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।

এএইচ