আইসিসির সবশেষ প্রকাশিত র্যাংকিংয়ে নিজের স্বদেশি বোলার জাসপ্রিত বুমরাহকে পেছনে ফেলে হারানো শীর্ষস্থান আবারও ফিরে পেলেন অশ্বিন।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্ট খেলতে নেমে বাজিমাত করেন এই স্পিনার। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করেন তিনি।
ধর্মশালায় প্রথম ইনিংসে শিকার করেন ৪ উইকেট আর দ্বিতীয় ইনিংসে পান ৫ টি উইকেট। ৮৭০ রেটিং পয়েন্ট নিয়ে অশ্বিন উঠে গেছেন এক নম্বরে। তবে বুমরাহ শীর্ষস্থান হারিয়ে চলে গেছেন তিন নম্বরে।
র্যাংকিংয়ে দুইয়ে উঠে আসা হ্যাজলউডের পয়েন্ট ৮৪৭।
ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে ভারত।

 in The Hague Netherlands-320x167.webp)



