প্রথম সেট হেরেও পরের সেটে দারুণভাবে লড়াই চালিয়ে ঘুরে দাঁড়ান বর্তমান চ্যাম্পিয়ন অ্যালকারাজ। কবজির ইনজুরি থেকে চার মাস পর কোর্টে ফিরে দারুণ ছন্দে রয়েছেন এই স্প্যানিশ তারকা। এদিকে নারীদের এককে পোলিনা ইয়াতচেঙ্কোকে সরাসরি সেটে উড়িয়ে তৃতীয় রাউন্ডের টিকিট কেটেছেন শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা।
পুরো ম্যাচে মাত্র দুটি গেম হেরে তিনি প্রতিপক্ষকে দাড়াতেই দেননি। আর এই জয়ে তিনি টানা চতুর্থ বছরের মতো ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছেন। তৃতীয় রাউন্ডে কামিলা রাখিমোভার বিপক্ষে কোর্টে নামবেন অ্যারিনা সাবালেঙ্কা।





