জাতীয় দলে জায়গা না পেয়ে সামাজিক মাধ্যম থেকে বাংলাদেশের ছবি মুছলেন কিউবা মিচেল

কিউবা মিচেল ও তার সামাজিক মাধ্যম
কিউবা মিচেল ও তার সামাজিক মাধ্যম | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ জাতীয় দলে জায়গা না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বাংলাদেশ-সংক্রান্ত সব ছবি মুছে ফেলেছেন কিউবা মিচেল। এই ঘটনাকে কেন্দ্র করে দেশের ফুটবল অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা।

ঘটনার শুরু আশিয়ান কাপের জাতীয় দল ঘোষণাকে ঘিরে। প্রধান কোচ থমাস ডুলি ২০ বছর বয়সী এই মিডফিল্ডারকে সরাসরি মূল ক্যাম্পে না ডেকে ট্রায়ালে অংশ নিতে বলেন।

ডুলি সাফ জানিয়েছেন-মিচেলকে তিনি আগে সেভাবে খেলতেই দেখেননি, তাই যাচাই না করে মূল দলে নেয়ার সুযোগ নেই।

আরও পড়ুন:

কোচের মতে, মিচেল ইংলিশ প্রিমিয়ার লিগ বা শীর্ষ কোনো লিগে খেললে পরিস্থিতি ভিন্ন হতে পারত। বর্তমানে ইংল্যান্ডের নিম্ন বিভাগের ক্লাব স্ট্র্যাটফোর্ড টাউন এফসিতে খেলছেন মিচেল।

বিতর্ক বাড়িয়েছে আরও একটি বিষয়-জাতীয় দলে খেলার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও মিচেলকে নিজের খরচে বাংলাদেশে এসে ট্রায়াল দিতে বলা হয়েছে। তিন বছরের চুক্তি থাকলেও মাত্র ৬ মাস পরে চলতি বছরের জানুয়ারিতে বেতন না পাওয়ার অভিযোগে বসুন্ধরা কিংস ছাড়েন কিউবা।

এফএস