রাতে ভিন্ন ম্যাচে মাঠে নামছে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল

ইপিএলের লোগো
ইপিএলের লোগো | ছবি: সংগৃহীত
0

প্রিমিয়ার লিগে রাতে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। শিরোপা প্রত্যাশী ইংলিশ জায়ান্টদের আটকে দেয়াই লক্ষ্য প্রতিপক্ষের।

আজ স্থানীয় সময় (রোববার, ৩০ আগস্ট) সন্ধ্যা ৭টায় স্টামর্ফোড ব্রিজে ব্রাইটনকে আতিথেয়তা দিবে চেলসি। গত মৌসুমের হতাশা ভুলে নতুন করে শুরু করতে চাইছে জাবি আলানসোর দল।

পালমার-পেদ্রোরাও আছেন দুর্দান্ত ছন্দে। সহজ জয়ের আশায় আছে তাই লন্ডনের ক্লাবটি। অন্যদিকে রাত সাড়ে ৯টায় উপ্সউইচের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার ইউনাইটেড।

নিজেদের প্রথম ম্যাচেই নবাগত হল সিটির কাছে হেরে ধুঁকছে রেড ডেভিলরা। তবে ব্রুনো-কুনিয়াদের নিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ক্লাবটি। আর রাত দেড়টায় ভিলা পার্কে স্বাগতিক এস্টন ভিলার বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল। জয়ের ধারা অব্যাহত রাখাই মূল লক্ষ্য আর্তেতার শিষ্যদের।

এফএস