Recent event

মাতৃভাষা দিবসে বিসিবি-বাফুফের শুভেচ্ছা

বিসিবি-বাফুফে ও শহিদ মিনার
বিসিবি-বাফুফে ও শহিদ মিনার | ছবি: এখন টিভি
0

অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সামাজিক মাধ্যম ফেসবুকে মনের ভাব প্রকাশ করেছে বিসিবি-বাফুফেসহ ক্রিকেটাররা। আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) মাতৃভাষা দিবসে ফেসবুক পোস্টের মাধ্যমে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন খেলোয়াড় ও কর্মকর্তাগণ।

ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফেসবুকে লিখেছে, মহান শহিদ দিবসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা এবং সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা।

আরও পড়ুন:

বাফুফে লিখেছে, তারুণ্যের নব চেতনায় একুশ রবে সকলের অনুপ্রেরণায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা। সামাজিক মাধ্যমে মনের ভাব জানিয়েছেন তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ও। ২১-কে প্রতিবাদ ও আত্মমর্যাদার ঘোষণা বলে উল্লেখ করেছেন তাসকিন। আর হৃদয়ের লেখায় ফুটে উঠেছে আত্মপরিচয় ও ভাষার গর্ব।

ইএ