বিতর নামাজে দোয়া কুনুত পড়ার নিয়ম (How to Recite Dua Qunut in Witr Prayer)
- ১. প্রথম দুই রাকাত: সাধারণ সুন্নাত বা নফল নামাজের মতোই প্রথম দুই রাকাত আদায় করে তাশাহহুদ (Tashahhud) পড়ে ৩য় রাকাতে দাঁড়িয়ে যেতে হবে।
- ২. সূরা ও কিরাত পাঠ: ৩য় রাকাতে সূরা ফাতিহার (Surah Fatiha) সাথে অন্য যেকোনো একটি সূরা বা আয়াত মিলাতে হবে।
- ৩. তাকবির ও হাত বাঁধা: কিরাত শেষ করার পর রুকুতে না গিয়ে 'আল্লাহু আকবার' বলে দুহাত কান পর্যন্ত উঠাতে হবে (তাকবিরে তাহরিমা) এবং হাত বাঁধতে হবে।
- ৪. দোয়া কুনুত পাঠ: হাত বাঁধার পর অনুচ্চ স্বরে (নিঃশব্দে) দোয়া কুনুত পাঠ করতে হবে।
- ৫. নামাজ সম্পন্ন করা: দোয়া শেষ হলে নিয়ম অনুযায়ী রুকু ও সিজদা (Ruku & Sujood) সম্পন্ন করে শেষ তাশাহহুদ, দরুদ শরিফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে।
আরও পড়ুন:
দোয়া কুনুত আরবি ও বাংলা উচ্চারণ (Dua Qunut Arabic and Bangla Pronunciation)
আরবি: اَللَّهُمَّ اِنَّ نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ- اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না নাস্তাঈ’নুকা, ওয়া নাস্তাগ্ফিরুকা, ওয়া নু’’মিনু বিকা, ওয়া নাতাওয়াক্কালু ‘আলাইকা, ওয়া নুছনী আলাইকাল খাইর। ওয়া নাশ কুরুকা, ওয়ালা নাকফুরুকা, ওয়া নাখলাউ’, ওয়া নাতরুকু মাঁই ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না’বুদু ওয়া লাকানুসল্লি, ওয়া নাসজুদু, ওয়া ইলাইকা নাস’আ, ওয়া নাহফিদু, ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা আযাবাকা, ইন্না আযাবাকা বিল কুফ্ফারি মুলহিক্ব।
দোয়া কুনুতের বাংলা অর্থ (Dua Qunut Meaning in Bangla)
হে আল্লাহ! আমরা তোমারই সাহায্য চাই, তোমারই নিকট ক্ষমা প্রার্থনা করি, তোমার প্রতি ঈমান রাখি, তোমারই ওপর ভরসা করি এবং সকল মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করি, অকৃতজ্ঞ হই না। যারা তোমার নাফরমানি করে, তাদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করি ও পরিত্যাগ করি।
হে আল্লাহ! আমরা তোমারই ইবাদত করি, তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই সিজদা করি। আমরা তোমারই সন্তুষ্টির দিকে ধাবিত হই ও এগিয়ে চলি। আমরা তোমার রহমতের আশা করি এবং তোমার শাস্তিকে ভয় করি; নিশ্চয়ই তোমার শাস্তি কাফেরদের ওপর বর্ষিত হবে।
আরও পড়ুন:
দোয়া কুনুত মুখস্থ না থাকলে করণীয় (Alternative Dua for Witr Prayer)
অনেকেরই দোয়া কুনুত পুরোপুরি মুখস্থ থাকে না। ফকিহ ও আলেমদের মতে, কুনুতের জন্য সুনির্দিষ্ট দোয়ার বাইরে কোরআনের অন্য যেকোনো দোয়ার আয়াত পাঠ করলেও ওয়াজিব আদায় হয়ে যাবে।
ইমাম নববীর (রহ.) মতে, কুনুতের উদ্দেশ্যে কোরআনের দোয়া সম্বলিত আয়াত পাঠ করা জায়েজ। যেমন সূরা আলে ইমরানের এই আয়াতটি পড়া যায়:
আরবি: رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ
উচ্চারণ: রাব্বানা লা-তুযিগ ক্বুলুবানা বা’দা ইজ হাদাইতানা, ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাতান, ইন্নাকা আন্তাল ওয়াহ্যাব।
অর্থ: হে আমাদের রব! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য থেকে বিচ্যুত করো না এবং তোমার পক্ষ থেকে আমাদের অনুগ্রহ দান করো। নিশ্চয়ই তুমি পরম দাতা।
এছাড়াও ছোট দোয়া হিসেবে 'রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া...' পাঠ করলেও কুনুতের দায়িত্ব আদায় হয়ে যাবে, তবে দ্রুত মূল দোয়া কুনুত মুখস্থ করে নেওয়া উত্তম।
আরও পড়ুন:
দোয়াটির আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ
আরবি: رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
বাংলা উচ্চারণ: রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসসানাতাঁও ওয়া ফিল আখিরাতি হাসসানাতাঁও ওয়াক্বিনা 'আজাবান নার।
বাংলা অর্থ: "হে আমাদের রব! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো এবং আখেরাতেও কল্যাণ দান করো এবং আমাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করো।" (সূরা আল-বাকারা, আয়াত: ২০১)
আরও পড়ুন:




