বাংলাদেশ হজ অফিসের পরিচালক লোকমান হোসেন জানান, আজ (বুধবার, ২২ এপ্রিল) হজ যাত্রার চতুর্থ দিনে সকাল ১০টা পর্যন্ত মোট ৫৮টি ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে। তিনি আরও জানান, এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে।
এদের মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সিসহ মোট ৬৬০টি বেসরকারি এজেন্সি হজ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।
এয়ারলাইনভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৬৭৪ জন, সৌদি এয়ারলাইন্সের ১২১টি ফ্লাইটে ৮ হাজার ২৪৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৬টি ফ্লাইটে ৬ হাজার ৪৫১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
পরিচালক জানান, বাকি ৫৪ হাজার ৯০৪ জন হজযাত্রী নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে পর্যায়ক্রমে সৌদি আরবে পৌঁছাবেন।
হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।—বাসস





