ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ৯৫ হাজার ৩৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার এই ফলাফল ঘোষণা করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসীন পেয়েছেন ৩৯ হাজার ৯৬৭ ভোট। জোনায়েদ সাকি ৫৫ হাজার ৩৭৫ ভোট বেশি পেয়েছেন।
এই আসনের ৯৮টি কেন্দ্রে ভোট পড়েছে ১ লাখ ৪৯ হাজার ৬০৩টি ভোট। আসনটির মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ৬৭৪। রিটার্নিং কর্মকর্তা জানান, এই আসনে ভোট পড়েছে ৫২ দশমিক ৫৮ শতাংশ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন – ২০২৬ লাইভ আপডেট দেখতে ,,,ক্লিক করুন।