Recent event

মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছে: হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ
হাসনাত আবদুল্লাহ | ছবি: এখন টিভি
2

সকাল থেকে মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছে বলে জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকালে ৭টা ৪০ মিনিটে তিনি কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদানের পর সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছে। সকাল ৭টা থেকে মানুষ লাইনে দাঁড়িয়েছে এবং ভোট দিছে। দীর্ঘদিন প্রায় দেড় দশকের বেশি সময় ধরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নি। একটা আগ্রহ ছিলো। বিশেষ করে জেনজি জেনারেশন তারা কখনোই ভোট দিতে পারেনি। এটা প্রায় অন্তত আমার আসনে প্রায় ১ লাখ ভোটারের নতুন ভোট। ১ লাখ ৩০ হাজার ভোটারের নতুন ভোট হচ্ছে আজকে। সেই জায়গায় একটা আগ্রহের বিষয় রয়েছে, উৎসাহ রয়েছে। বেলা গড়াক, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটের উৎসাহটা আমরা আশা করি বজায় থাকবে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘মানুষ ভোট দিতে আসবে। তবে আমরা গত দুইদিন দেখেছি যে ভোট যেন না দিতে আসে এবং নিজের বিরুদ্ধে ভোট দিলে বাড়িঘর জ্বালিয়ে দেয়ার কথা বলা হয়েছে। এ ধরনের বক্তব্য দিয়ে ভয়ভীতি দেখানোর চেষ্টা ছিলো। একইসঙ্গে আমরা গতকাল দেখেছি যারা জুলাইয়ে দেবিদ্বারে গুলি করেছে তারা এবং ঋণখেলাপি যারা আছে, তারা একসাথে ভোট যেন সুষ্ঠু না হয় সে চেষ্টা করছেন।’

এর আগে, আজ সকালে তিনি কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।

ইএ