ঢাকার ১৩টি আসনে ১৪০০-এর বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকলেও কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) নির্বাচন নিয়ে সামগ্রিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং ও বিচার ব্যবস্থার জন্য ৮০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রতি আসনে ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হয়েছে ঢাকার ১৩টি আসনে।
এদিকে ভোট গণনা কক্ষে সিসিটিভি ক্যামেরা আওতায় থাকাসহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা রাখতে বিকল্প ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।