
পাবনায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু
পাবনায় উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোর সামনে মানুষের ভিড় শুরু হয়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় পরিণত হয় দীর্ঘ সারিতে। নারী, পুরুষ, তরুণ, প্রবীণ— সব বয়সী ভোটারদের উপস্থিতিতে অনেক কেন্দ্রেই তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

ময়মনসিংহে কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে ভোটের সরঞ্জাম
ময়মনসিংহে ১১টি সংসদীয় আসনে নির্বাচনের সার্বিক প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন করেছে প্রশাসন। প্রত্যেকটি আসনে ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ ভোট গ্রহণের সব সরঞ্জাম পৌঁছে দেয়া ও হস্তান্তর করা হয়।

ঢাকার ১৩ আসনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: বিভাগীয় প্রধান
ঢাকার ১৩টি আসনে ১৪০০-এর বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকলেও কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) নির্বাচন নিয়ে সামগ্রিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।