মির্জা আব্বাস বলেন, ‘আশা করি, ভোটাররা ভোটের অধিকার যথাযথভাবে প্রয়োগ করবেন। ভোটিং সেন্টারে রেজাল্ট পাওয়া পর্যন্ত আমাদের উপস্থিতি বজায় থাকবে।’
তিনি বলেন, ‘নির্বাচনে প্রতিপক্ষের সমালোচনা করা স্বাভাবিক হলেও, মিথ্যা বা প্রতারণামূলক বক্তব্য দেয়া স্বাভাবিক বিষয় নয়। আমরা সাচ্চা মুসলমান, মিথ্যা কথা বলি না। আমাদের ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস করি। তাই নির্বাচনে মিথ্যা কথা বলবো না।’
আরও পড়ুন:
তিনি নির্বাচন প্রচারণায় নিজের করা কাজ এবং ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরবেন বলে জানান। অন্য কোনো দলের নেতাদের বা প্রার্থীদের নিয়ে অশুভ বা নোংরা ভাষা ব্যবহার করবেন না। তিনি জনগণকে সততা ও সত্যনিষ্ঠার সঙ্গে ভোট দেয়ার আহ্বান জানান মির্জা আব্বাস।
তিনি জানান, ‘তিনি কোনো প্রকার গন্ডগোল বা ঝগড়ায় জড়াবেন না। তবে নির্বাচনের পরে প্রয়োজনে লড়াই করতে তিনি প্রস্তুত আছেন। শেষ পর্যন্ত তিনি এলাকাবাসীকে নিজের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান এবং ভোটের জন্য সমর্থনের আহ্বান জানান।





