আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবু সাদাত মো. শাহিনকে প্রাথমিক সদস্যসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন:
কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
এর আগে গত জুনে হরিরামপুরে গ্রাম আদালতের সালিশ বৈঠকে যুবদল নেতা কাজী শিমুলকে মারধর নানা অভিযোগে অভিযুক্ত হন। সম্প্রতি হরিরামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। তার নেতৃত্বে হরিরামপুর থানা ঘেরাও কর্মসূচি হয়।





